Basen Murmu
Indian singer

Basen Murmu

The basics
Quick facts
Intro
Indian singer
Gender:
Male
Places:
Work field:
Birth:
9 April 1987
Death:
8 June 2020(Rairangpur, Mayurbhanj district, Central division, India)
Star sign:
Biography menu
Menu

Jump to

Introduction জীবনী তথ্যসূত্র
The details
Biography

Introduction

বসেন মুর্মু (সাঁওতালি: ᱵᱚᱥᱮᱱ ᱢᱩᱨᱢᱩ; ৯ এপ্রিল ১৯৮৭ – ৮ জুন ২০২০) ছিলেন সাঁওতালি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের একজন নামকরা সংগীতশিল্পী। তিনি “কুলমি দারে লেকাম হারায়েন”, “ছেমেক ছেমেক”, “জিয়ী রানী তিসেম হিজুগ” প্রভৃতি সাঁওতালি ভাষায় জনপ্রিয় গানগুলি গেয়েছেন।

জীবনী

বসেন মুর্মু মোট পাঁচশয়েরও বেশি সাঁওতালি গানে সুর দিয়েছেন। গানগুলির কারণে তিনি জনসাধারণের কাছে খুবই পরিচিতি লাভ করেন। এইসব গানের মধ্যে রয়েছে “কুলমি দারে লেকাম হারায়েন”, “ছেমেক ছেমেক”, “জিয়ী রানী তিসেম হিজুগ” এবং “আলাক জাদি নাদি লেকা”।

বসেন মুর্মু ৯ এপ্রিল ১৯৮৭ সালে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বারহাজিয়াং গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মায়ন মুর্মু, পিতার নাম নারান মুর্মু এবং স্ত্রীর নাম মমতা মুর্মু। ভাগ্যলক্ষ্মী মুর্মু তার মেয়ে।

মুর্মু ৮ জুন ২০২০ সালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩৩ বছর। তার কোন পূর্ব রোগলক্ষণ ছিল না। ৮ জুন তিনি হঠাৎ করে পড়ে যান এবং তাকে চিকিৎসার জন্য রায়রঙ্গপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যসূত্র